× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারবাও কাপ

টটেনহ্যামকে উড়িয়ে ফাইনালে লিভারপুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১০ পিএম

টটেনহ্যামকে উড়িয়ে ফাইনালে লিভারপুল

ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে লিগ কাপের ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে আগামী ১৬ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে অলরেডরা।

নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে লিভারপুলকে হারিয়েছিল টটেনহ্যাম। এরপর এক বুক প্রত্যাশা নিয়ে লিভারপুরের মাঠ অ্যানফিল্ডে খেলতে আসে তারা। অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে এমন গোহারা হারবে, সেটি ভাবনায়ও হয়তো ছিল না টটেনহ্যামের। সালাহ-ফন ডাইকদের আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে সফরকারীরা। 

১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাচ শুরু করা লিভারপুলের প্রত্যাবর্তনের সূচনা হয় ৩৪ মিনিটে। মোহাম্মদ সালাহর ক্রস থেকে ডান পায়ের শটে গোল করেন কোডি গাকপো। ৫১ মিনিটে লিভারপুল তারকা দারউইন নুনিয়েজকে ফাউল করেন টটেনহ্যামের গোলরক্ষক অ্যান্টোনি কিনস্কি। পেনাল্টি থেকে শক্তিশালী শটে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন সালাহ।

৭৫ মিনিটে লিভারপুরের হয়ে তৃতীয় গোলটি করেন ডমিনিক সোবোৎলাই। ৮০ মিনিটে হেড থেকে চতুর্থ গোল করে টটেনহ্যামের পরাজয় (৪-০) নিশ্চিত করেন ভিরগিল ফন ডাইক। এর আগে গত বুধবার টটেনহ্যামের উত্তর লন্ডনের প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে ২-০ (মোট ৪-০) গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে নিউক্যাসেল।

কারাবাও কাপে এটি লিভারপুলের ১৫তম ফাইনাল হলেও ডাচ কোচ আর্নে স্লটের জন্য এটি ইংলিশ ফুটবলে প্রথম ফাইনাল। গত মৌসুমে ইয়ুর্গেন ক্লপ চলে যাওয়ার পর লিভারপুলকে বেশভাবেই গুছিয়ে নিয়েছেন স্লট; নিয়ে এসেছেন একটি শিরোপার একেবারে কাছাকাছি। ১০ বারের চ্যাম্পিয়নরা এই মৌসুমে চার ট্রফি জয়ের সম্ভাবনা তৈরি করে রেখেছে লিভারপুল। 

ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে অলরেডরা, একটি ম্যাচ হাতেও রয়েছে তাদের। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো ও এফএ কাপে প্রতিযোগিতায়ও ভালোভাবে টিকে আছে লিভারপুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা