× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরিতে কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৬ এএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৮ এএম

চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরিতে কোহলি

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ফিট খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয় বিরাট কোহলিকে। ফিটনেস ধরে রাখতে কত কিছুই না মেনে চলেন এই ভারতীয় ব্যাটার। সেই কোহলিই কি না চোটের কারণে খেলতে পারছেন না চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সিরিজে।

নাগপুরে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হাঁটুর চোটে পড়ায় প্রথম ম্যাচে নেই কোহলি। টসের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানান, হাঁটুর চোটে পড়ায় একাদশে নেই কোহলি।

কোহলিকে ছাড়া খেলতে নামা ভারত বড় সংগ্রহ করতে দেয়নি ইংল্যান্ডকে। টসে জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ৪৭.৪ ওভারে অলআউট হয়েছে ২৪৮ রানে। সে লক্ষ্য তাড়ায় ৬ উইকেট হারালেও ৬৮ বল হাতে রেখেই জয় তুলে নেন স্বাগতিকরা।

কোহলির ক্যারিয়ারে চোট বিরল ঘটনা। ২০২২ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলি খেলেননি পিঠের চোটে পড়ায়। ১ হাজার ১৩০ দিন পর চোটের কারণে আরেকবার এ ডান-হাতি ব্যাটারকে থাকতে হচ্ছে একাদশের বাইরে।

তার পরিবর্তে একাদশে সুযোগ পান ওপেনার যশস্বী জয়সওয়াল। আন্তর্জাতিক ক্রিকেটে দুই বছর কাটানোর পর এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় ২৩ বছর বয়সি ওপেনারের। অবশ্য ইনিংস বড় করতে পারেননি তিনি। ২২ বলে ১৫ রান করে সাজঘরে ফিরে গেছেন। আরেক অভিষিক্ত পেসার হারশিত রানা বোলিংয়ে ৭ ওভারে ৫৩ রানে শিকার করেন ৩ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা