× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ানডে সিরিজ মিস করছেন তামিম, টেস্টেও অনিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ২১:৪৬ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ২২:৩৪ পিএম

তামিম ইকবাল

তামিম ইকবাল

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের। কুচকির ইনজুরির কারনে এই সিরিজ থেকে সরে যেতে হয়েছে তাকে। 

আগামী ৪ ডিসেম্বর থেকে এই ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। 

তামিমের ইনজুরি প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়েদুল ইসলাম খান জানিয়েছেন, এমআরই রিপোর্ট অনুযায়ী তামিমের ডান পায়ের কুঁচকিতে গ্রেড ওয়ান ইনজুরি হয়েছে। দু’সপ্তাহ তাকে পূর্ণমাত্রায় বিশ্রামে থাকতে হবে। দু’সপ্তাহ পরে তার ইনজুরির মাত্রা পুনরায় পর্যবেক্ষণ করা হবে। তিনি ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মিস করছেন। এমনকি টেস্ট সিরিজেও খেলতে পারবেন কিনা-তা আশঙ্কায় পড়ে গেলো।

ইনজুরি সমস্যায় রয়েছে তাসকিন আহমেদও। পিঠের ইনজুরি থেকে তাসকিন ধীরে ধীরে সেরে উঠেছেন। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ তিনিও মিস করছেন। তাসকিনের জায়গায় সিরিজের প্রথম ম্যাচের জন্য বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে অন্তভুক্ত করা হয়েছে। 

ওয়ানডেতে বাংলাদেশ দল

লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নূরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা