× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ-হত্যার হুমকি

জিডি করলেন নারী ফুটবলার সুমাইয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৯ পিএম

নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। ছবি : সংগৃহীত

নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। ছবি : সংগৃহীত

আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার কথা আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে জানা নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। সেই দাবী করে বুধবার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের এই সদস্য। জিডি করার সময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাশে ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমী। 

বেশ কয়েকদিন ধরে জাতীয় দলের ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে নারী ফুটবলারদের বিরোধ নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। সমস্যা সমাধানে বাফুফে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে। সমস্যা সমাধানের চেষ্টা করছেন তারা।


এরই মধ্যে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সুমাইয়া। জাপান প্রবাসী সুমাইয়া ওই পোস্টে গেল কয়েকদিনে অনেকবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন দাবি করেন। সে সঙ্গে আক্ষেপ প্রকাশ করেন, কেন তিনি একজন ফুটবলার হতে গেলেন? কারণ, একজন ক্রীড়াবিদ হিসেবে যেভাবে দেশকে পাশে পাওয়ার কথা ছিল, সেভাবে পাচ্ছেন না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা