× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

ফাইনালে ওঠার লড়াইয়ে খুলনাকে ব্যাটিংয়ে পাঠাল চিটাগং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৭ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৬ পিএম

ফাইনালে ওঠার লড়াইয়ে খুলনাকে ব্যাটিংয়ে পাঠাল চিটাগং

চলমান বিপিএলে এলিমিনেটরে রংপুর রাইডার্সকে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল খুলনা টাইগার্স। আর প্রথম সেমিফাইনালে ফরচুন বরিশালের কাছে হেরেছে চিটাগং কিংস। দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে এই দুই দল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে। এর আগে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। 

এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে খুলনা। আর এক পরিবর্তন এনেছে চিটাহং। হায়দার আলীর ইনজুরিতে আরেক পাকিস্তানি হুসাইন তালাতকে একাদশে ভিড়িয়েছ বন্দর নগরীর দলটি। 

খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, মুসফিক হাসান, শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার।
চিটাগং কিংস একাদশ: খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হুসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা