× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপে ভারতের দল ঘোষণা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১২:০২ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২২ ১২:০২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সোমবার (৮ আগস্ট) ১৫ সদস্যের দল ঘোষণা করে তারা। অনেক জল্পনা কল্পনার পর দলে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

তবে ইনজুরিতে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরাহ। এছাড়া বাদ পড়েছেন মোহাম্মদ শামি। মূলত বিশ্বকাপে চোখ রেখেই এশিয়া কাপের দল গড়েছে ভারত। 

লম্বা সময় ধরে ব্যাট হাতে সংগ্রাম করছেন কোহলি। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তবে এশিয়া কাপের দলে রাখা হয়েছে দলের সাবেক অধিনায়ককে। অন্য দিকে চোট ও করোনায় বেশ কঠিন সময় পার করেছিলেন রাহুল। অবশেষে সেরে ওঠে দলে ফিরলেন তিনিও। তবে এশিয়া কাপে ভারতের বড় ধাক্কা বুমরাকে না পাওয়া। 

 গতকাল এক বিবৃতিতে বুমরার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিবৃতিতে বলা হয়, ‘বুমরা পিঠের চোটে ভুগছেন। তার এশিয়া কাপ শেষ হয়ে গেছে। সে আমাদের প্রধান বোলার। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা তাকে দলে পেতে চাই। যে কারণে এশিয়া কাপে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না।’ 

এশিয়া কাপে ভারত দল :

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, রবি বিষ্ণই, আবেশ খান, দীপক হুদা, যুজবেন্দ্র চাহাল। 

প্রবা/রাই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা