× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালের হয়ে ফাইনাল মাতাবেন নিশাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ পিএম

বরিশালের হয়ে ফাইনাল মাতাবেন নিশাম

বিপিএলের শিরোপা মঞ্চে নিজেদের শক্তি বাড়াতে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জেমস নিশামকে দলে টেনেছে ফরচুন বরিশাল। গত আসরের চ্যাম্পিয়ন দলটির হয়ে খেলতে আজ ঢাকায় এসেছেন কিউই এই তারকা ব্যাটার।

দক্ষিণ আফ্রিকায় এসএ-২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছেন নিশাম। প্রিটোরিয়ার হয়ে ৮ ম্যাচে ৯৫ রান করা নিশাম বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট। তবে প্রিটোরিয়া টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় বিপিএলে খেলতে আসছেন নিশাম। 

গতকাল থেকেই নিশ্চিত ছিল নিশামের ঢাকা আসার খবর। প্রখ্যাত গলফার টাইগার উডসকে নিয়ে জেমস প্যাটারসনের লেখা ‘টাইগার টাইগার: দ্য প্রিন্স হ্যারি অব স্পোর্টস’ বইয়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নিশাম। সঙ্গে ইমোজিতে বুঝিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ আসছেন তিনি।

তবে ঠিক কোন দলের হয়ে যোগ দেবেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা। শুরুতে খুলনা টাইগার্স নিয়ে গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে।

বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে জিতে এরই মাঝে ফাইনালে চলে গিয়েছে বরিশাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির ফাইনালে মুখোমুখি হবে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা