× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাস্টন ভিলায় রাশফোর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

মার্কাস রাশফোর্ড। সংগৃহীত ছবি

মার্কাস রাশফোর্ড। সংগৃহীত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেডে অনেকদিন ধরেই একাদশে অনিয়মিত মার্কাস রাশফোর্ড। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনেও সুযোগ পাচ্ছেন না দলে। ধারণা করা হচ্ছিল, এবারের দলবদলে ক্লাব ছাড়বেন ইংলিশ ফরোয়ার্ড। অবশেষে সেটিই সত্যি হলো; প্রিমিয়ার লিগের আরেক ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন রাশফোর্ড। 

চলতি মৌসুমের বাকি সময়ের জন্য ভিলার সঙ্গে রাশফোর্ডের চুক্তির বিষয়টি দুই ক্লাবের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। অ্যাস্টন ভিলায় যোগ দেওয়া নিয়ে রাশফোর্ড বলেন, ‘আমি ভাগ্যবান যে, কয়েকটি ক্লাব আমার প্রতি আগ্রহ প্রকাশ করেছে, তবে অ্যাস্টন ভিলাকে বেছে নেওয়া সহজ সিদ্ধান্ত ছিল।’ 

ম্যানইউকে শুভকামনা জানিয়ে রাশফোর্ড বলেন, ‘আমি শুধু ফুটবল খেলতে চাই এবং সেটা ফের শুরু করতে মুখিয়ে আছি। মৌসুমের বাকি সময়ের জন্য ইউনাইটেডের সবাইকে শুভকামনা।’

গত বছরের ডিসেম্বরের পর থেকে আর ম্যানইউর হয়ে মাঠে নামা হয়নি রাশফোর্ডের। ইংলিশ এই ফুটবলারের নিবেদনে সন্তুষ্ট ছিলেন না আমোরিম। এ কারণে তাকে স্কোয়াডেও রাখতেন না বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা