× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরকে উড়িয়ে ফাইনালের আরও কাছে খুলনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২২ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪ পিএম

বোলিংয়ে মিরাজ-নাসুমের পর ব্যাটিংয়ে রাইডার্সদের উড়িয়ে দিয়েছেন নাইম-রস— ছবি: আ. ই. আলীম

বোলিংয়ে মিরাজ-নাসুমের পর ব্যাটিংয়ে রাইডার্সদের উড়িয়ে দিয়েছেন নাইম-রস— ছবি: আ. ই. আলীম

বোলিংয়ে কাজ এগিয়ে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। বাকিটা ব্যাটিংয়ে হেসেখেলে সেরেছেন মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রস। এলিমেনেটরে রংপুর রাইডার্সকে দাপুটে পারফর্মেই হারিয়েছেন খুলনা টাইগার্স।  দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরাজ ব্রিগেড খেলবে ফরচুন বরিশাল বা চিটাগং কিংসের কোনো একটি দলের বিপক্ষে।

আজ মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে কুপোকাত হয় রংপুর। তিন বিদেশি নিয়ে নেমেও যেতে পারে ৮৫ রান পর্যন্ত। সেই রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও বাকি পথে সমস্যা বাড়েনি। নাইম-রসের জুটিতে ৯ উইকেট ও ৫৮ বল হাতে রেখে জিতে যায় খুলনা।  

মিরপুরে এলিমেনেটরে বোলাররাই জয়ের ভিত গড়ে দেন খুলনার। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শূন্য করে ফিরলেও মাত্র ৮৬ রানের লক্ষ্য তাড়া করতে একদমই কষ্ট হয়নি। নাইম আর অ্যালেক্স বাকি পথ অনায়াসে পাড়ি দিয়েছেন। নাইম ৩৩ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৪৮ আর রস ২৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। রান তাড়ায় শুরুতে আকিব জাভেদের বলে শূন্যরানে ফেরেন মিরাজ। তবে পরে সমস্যা বাড়াতে পারেনি রংপুরের কোনো বোলার।

এরআগে,  ব্যাটিংয়ে ইংলিশ ব্যাটার জেমস ভিন্সের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কোনো বল খেলার আগেই ননস্ট্রাইক প্রান্তে রানআউটের শিকার হন সৌম্য সরকার। ৭ বলে মাত্র ১ রান করে আউট হন ভিন্স। ১০ বলে খেললেও মাত্র ৪ রান করে সাজঘরে ফেরত যান সাইফ হাসান। 

তিন টপঅর্ডারের সঙ্গে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ব্যাটিংঅর্ডার পরিবর্তন করে ওপরের দিকে নামা শেখ মেহেদী (৫ বলে ১) ও মোহাম্মদ সাইফউদ্দিন (৮ বলে ৮)। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় রংপুর। এরপর ষষ্ঠ উইকেটে দলকে টানার চেষ্টা করেন অধিনায়ক সোহান ও টিম ডেভিড। কিন্তু ১৭ রানের এই জুটি শেষ হয় ডেভিড আউট হলে। ৯ বলে ৭ রান করে সাজঘরে ফেরত যান অস্ট্রেলিয়ান ব্যাটার। সকালে দলে যোগ দেওয়া আন্দ্রে রাসেলও ব্যর্থ হন।

৯ বলে ৪ রান করে মোহাম্মদ নওয়াজের বলে বোল্ড হন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার। ২৫ বলে ২৩ রান করে আউট হন সোহান। দশম উইকেটে রংপুরকে কিছু রান এনে দেন আকিভ জাভেদ ও নাহিদ রানা। এই জুটিতে ২৬ বলে ৩৩ রান করেন তারা। রংপুরের ইনিংসের সর্বোচ্চ ১৮ বলে ৩২ রান করেন আকিভ। বল হাতে খুলনার হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। তাতেই কুপোকাত হয় রাইডার্সরা। ছোট সেই পুঁজিতে খুলনার বিপক্ষে লড়তেও পারেনি।

এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে নাম লিখিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফরচুন বরিশাল আর চিটাগং কিংসের মধ্যে যারা হারবে, তাদের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে তাদের। ৭ ফেব্রুয়ারি মিরপুরে বসবে শিরোপার লড়াই। তার আগে দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা