বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৩ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৬ পিএম
দুপুর দেড়টায় ম্যাচ। খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটরের বাঁচা-মরা ম্যাচে হারলেই বাদ। এমন টানটান উত্তেজনা মুহূর্তে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। আজ সোমবার সকালেই ঢাকায় পা রেখেছেন তারা, যোগ দিয়েছেন দলের সঙ্গেও।
শক্তি বাড়িয়েছে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্সও। তাদের দলে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। যুক্ত হয়েছেন শিমরন হেটমায়ারও। প্লে-অফের আগে দুই ক্যারিবিয়ান তারকাকে দলভুক্ত করে বড় চমক দেখিয়েছে খুলনা।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগেই বিদেশি ভেড়াবে রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত সেটিই হলো। রাসেল-টিম ডেভিড ও ভিন্স ছাড়াও নুরুল হাসান সোহানদের সঙ্গে যোগ দিবেন কাউন্টি দল ডার্বিশায়ারের অনেরিন ডোনাল্ড। সবমিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শেষ সময়ে নিজেদের স্কোয়াডে বড় রকমের পরিবর্তনই এনেছে রংপুর।