× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিলিয়ার্সকে দেখে শিখছেন শামীম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম

ভিলিয়ার্সকে দেখে শিখছেন শামীম

উইকেটের চারপাশে খেলতে পারেন শামীম পাটোয়ারী। কম বলে দ্রুত রান তোলার সক্ষমতা আছে। তাই ছোট ফরম্যাটের ক্রিকেটে মিডলে অন্যতম ভরসার হয়েও উঠেছেন। চিটাগং কিংসের হয়েও দারুণ ছন্দে আছেন শামীম। মারকাটারি সংস্করণে হাত খুলে খেলতে পারা শামীম বলেছেন, তিনি অনুসরণ করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবিডি ভিলিয়ার্সকে।

জাতীয় দলের বাইরে থাকা শামীম জানিয়েছেন, প্রোটিয়া কিংবদন্তির খেলা দেখে ব্যাটিংয়ে অনেক পরিবর্তন এনেছেন। বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের পর চিটাগংয়ের এই ব্যাটার শুনিয়েছেন সেই গল্প।

উইকেটের পেছনে শামীম প্রায়ই দারুণ উদ্ভাবনী শট খেলেন। তার ব্যাটিংয়ে ডি ভিলিয়ার্সের প্রভাব নিয়ে বলেন, ‘এবিডি ভিলিয়ার্স বলতে আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি। আমার অনেক ভালো লাগে স্পেশালি।’

এবারের বিপিএল ভালোই কাটছে শামীমের। চিটগংকে কোয়ালিফায়ারে তোলার পথে ১২ ম্যাচে ২৬৬ রান করেছেন তিনি। স্ট্রাইকরেটও দারুণ, ১৬১.২১। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ৩৫ ও ২৭ রানের দুটি ইনিংস খেলেছেন তিনি।

শামীম তবুও জাতীয় দল থেকে অনেক দূরে। বাদ পড়ার পরই কি ব্যাটিংয়ের পরিবর্তন? উত্তরে হার্ডহিটার ব্যাটার বলেন, ‘পরিবর্তন বলতে তেমন কিছুই না। জাস্ট হেড পজিশন আর এলবোটা ঠিক করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা