× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৩ পিএম

শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা

সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চড়াবে হামজা চৌধুরী। এর আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে অভিষেক হয়ে গেল তার। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার স্বীকৃতিও পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

শনিবার রাতে ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, ফলে পান ম্যাচসেরার স্বীকৃতি। প্রাইড পার্ক স্টেডিয়ামে পুরো ৯০ মিনিট শেফিল্ডের রক্ষণভাগ সামলেছেন হামজা। 

হামজা ম্যাচে বল স্পর্শ করেছেন ৬১ বার, ড্রিবলে ছিলেন শতভাগ সফল। তার পাসিং সঠিক ছিল ৮০ শতাংশ, লম্বা পাসে সফল হয়েছেন ৪ বার, গ্রাউন্ড ডুয়েল জিতেছেন ৫ বার, বল কেড়ে নিয়েছেন ৩ বার এবং প্রতিপক্ষের দুটি পাস কেটে দিয়েছেন। ডার্বির কোনো খেলোয়াড়ই তাকে ড্রিবল বা ট্যাকল করতে পারেননি।

লেস্টার সিটিতে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় ম্যাচ খেলার তাগিদেই জানুয়ারির দলবদলে শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। অভিষেক ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

তার পারফরম্যান্সে খুশি শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডারও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘হামজা নিজের স্বাভাবিক খেলাটা খেলেছে। দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকলেও সে মাঠে আত্মবিশ্বাসী ছিল। আমি ভেবেছিলাম ৭০ মিনিটে তাকে বদলি করব, কিন্তু সে এত ভালো খেলছিল যে সেটি আর করা হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা