প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আজীবন সম্মাননা পেয়েছেন শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ে গতকাল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।
ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে এই পুরস্কার ১৯৯৪ সাল থেকে দিচ্ছে বিসিসিআই। ৩১ তম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন শচী্ন।
শচীনের সঙ্গে গত রাতে পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরাহ, স্মৃতি মান্ধানা, রবীচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও।
২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে পলি উমরিগড় পুরস্কার জেতেন বুমরা। মেয়েদের ক্রিকেটে এই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মান্ধানা। অশ্বিন পেয়েছেন বিশেষ এক পুরস্কার