× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ আফ্রিদির যে রেকর্ডে ভাগ বসালেন হাসান মাহমুদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম

শহীদ আফ্রিদির যে রেকর্ডে ভাগ বসালেন হাসান মাহমুদ

ঢাকা পর্বে বিপিএল ফেরায় আলো কাড়ছেন বোলাররা। আগের ম্যাচে চিটাগাং কিংসের শরিফুল ইসলাম সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫ রান খরচায় তুলে নিয়েছিলেন ৪ উইকেট। লিগ পর্বের শেষ দিনে এসে হাসান মাহমুদ নিলেন ২ উইকেট। তবে রান আটকানোতে ছিলেন বেশ কিপটে। ৪ ওভারে রান দিয়েছেন ৫। তুলে নিয়েছেন ২ উইকেট। বিপিএল ইতিহাসে পুরো স্পেল করেছেন এমন বোলারদের মাঝে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং এখন হাসান মাহমুদের। 

শরিফুল আগের দিনে বোলিং স্পেল শেষ করেছেন ১.৫০ ইকোনমি রেটে। হাসান মাহমুদ এদিন পুরো স্পেল বল করেছেন ১.২৫ ইকোনমিতে। যদিও এই ক্ষেত্রে তিনি এককভাবে শীর্ষে থাকছেন না। পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং বাংলাদেশের নাহিদুল ইসলামও ৪ ওভারের বোলিং স্পেল শেষ করেছিলেন ৫ রানের খরচায়। 

হাসান ও পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দুজনেই নিজ নিজ স্পেলে পেয়েছেন ২টি করে উইকেট। ২০১৫ আসরে সিলেট সুপারস্টার্সের জার্সিতে বরিশাল বুলসের বিপক্ষে ৫ রানে ২ উইকেট শিকার করেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক।

২০২২ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নাহিদুল ইসলাম ৪ ওভারের স্পেলে ৫ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট।

অবশ্য সামগ্রিকভাবে বিপিএলে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং রেকর্ডটা বাহাতি স্পিনার আরাফাত সানির দখলে। ২.৪ ওভার বল করে কোনো রান খরচ না করে পেয়েছিলেন ৩ উইকেট। 

২০১৬ আসরে রংপুর রাইডার্সের জার্সিতে খুলনা টাইগার্সের বিপক্ষে অবিশ্বাস্য সেই স্পেল করেছিলেন এই স্পিনার। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা