× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট। পিঠের ইনজুরির কারণে আসন্ন টুর্নামেন্টটি থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না মার্শের। বাজে ফর্মের কারণে সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের দলে জায়গা হারিয়েছিলেন। পুরো মৌসুম জুড়েই চোটে ভুগছিলেন। সর্বশেষ বিগ ব্যাশে একটি ম্যাচ খেলে বিশ্রামে ছিলেন। চোট সত্ত্বেও তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আসন্ন প্রতিযোগিতায় খেলা হচ্ছে না তার।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘পিঠের নিচের দিকের ব্যথা ও শারীরিক ত্রুটির কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। পুনর্বাসন পরিকল্পনা মতো না হওয়ার কারণে জাতীয় নির্বাচক প্যানেল এবং অস্ট্রেলিয়ার পুরুষ দল মার্শকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিয়েছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়া দলে চোট সমস্যা যেন বড় দুশ্চিন্তা বয়ে এনেছে। মার্শের পাশাপাশি খেলা নিয়ে অনিশ্চয়তা আছে অধিনায়ক প্যাট কামিন্সেরও। গোড়ালির চোটে ভুগছেন তিনি। শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলেও নেই তিনি। যদিও ইনজুরির পাশাপাশি এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিও চলছে তার। আবার মাংসপেশির সমস্যায় মাঠের বাইরে আছেন জশ হ্যাজেলউডও। সব মিলিয়ে বেশ বেকায়দায় ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা