× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭০০ জয়ে রোনালদোর নতুন ইতিহাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৩:৪০ পিএম

৭০০ জয়ে রোনালদোর নতুন ইতিহাস

রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনালদো যেন একে অপরের পরিপূরক। ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল ও ম্যাচ খেলার রেকর্ড তো আগেই নিজের করে নিয়েছেন তিনি। এবার আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ফুটবলে ৭০০তম জয়ের দেখা পেয়েছেন সিআরসেভেন।

বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগে আল রায়েদকে ২-১ ব্যবধানে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। এই জয়েই অনন্য মাইলফলকটি স্পর্শ করেছেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা। স্মরণীয় জয় রাঙিয়ে দিতে ম্যাচে একটি গোলও করেছেন রোনালদো। গোল করে ইশারায় বুঝিয়ে দিয়েছেন, এখনই থামছেন না তিনি; সামনে আরও অনেক জয় অপেক্ষা করছে।

এ নিয়ে টানা ৩ ম্যাচে এবং সবমিলিয়ে এ মৌসুমে ১৭ ম্যাচে ১৫ গোল করলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। আর তাতে সবমিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়ালো ৯২১-এ। চোট থামিয়ে না দিলে তার ১০০০ গোলের স্বপ্ন এখন সময়ের ব্যাপার মাত্র।

ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫টি দলের হয়ে খেলেছেন রোনালদো। প্রথম ক্লাব পর্তুগালের স্পোর্টিং লিসবনের হয়ে জিতেছেন ১৩ ম্যাচ। এরপর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই মেয়াদে ২১৪ ম্যাচ জিতেছেন। সবচেয়ে বেশি ৩১৬ ম্যাচ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে ৯১ ম্যাচ জিতেছেন তিনি। আর আল নাসরের হয়ে জয়ের সংখ্যা এখন পর্যন্ত ৬৬টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা