× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেড কাপ

গ্রুপ সেরার লড়াইয়ে আজ মুখোমুখি আবাহনী-রহমতগঞ্জ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৯ এএম

গ্রুপ সেরার লড়াইয়ে আজ মুখোমুখি আবাহনী-রহমতগঞ্জ

ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে হারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর ঢাকা আবাহনীর কাছে হেরে প্রতিযোগিতা থেকেই বিদায় নেয় গেলবারের রানার্সআপরা। সাদা-কালোদের হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে প্লে-অফ রাউন্ড নিশ্চিত করে আবাহনী ও রহমতগঞ্জ। গ্রুপের শেষ ম্যাচে আজ একে অপরের মুখোমুখি পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। তবে দুই দলের গ্রুপ সেরার লড়াইটা ঝুলে ছিল এতদিন। বসুন্ধরা কিংস অ্যারেনায় কে হবে গ্রুপ সেরা সেটিই এই ম্যাচের মূল আকর্ষণ।

এদিন ম্যাচ আছে আরও একটি। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্স মাঠে নামবে মোহামেডানের বিপক্ষে। দুই দলের জন্যই ম্যাচটি নিয়মরক্ষার। এই গ্রুপের অপর দল চট্টগ্রাম আবাহনী চার ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে আগেই। 

ফেড কাপে নিরুত্তাপ সিডিউলের দিনে অবশ্য সব নজর থাকবে আবাহনী-রহমতগঞ্জ ম্যাচে। তিন খেলায় শতভাগ জয়ে দুই দলেরই পয়েন্ট সমান ৯ করে। আজকের লড়াইয়ে জিতবে যেই দল তারাই প্লে-অফে যাবে গ্রুপসেরা হয়ে। ড্র হলে ভিন্ন কথা। সে ক্ষেত্রে মুখোমুখি লড়াইয়ের পর আসবে গোলগড়ের সমীকরণ। সেখানে অবশ্য বেশ এগিয়ে রহমতগঞ্জ। পুরান ঢাকার ক্লাবটি তিন ম্যাচ শেষে আবাহনীর চেয়ে এগিয়ে ৩ গোলে। তাই ড্র হলে ‘বি’ গ্রুপ সেরা হবে রহমতগঞ্জ।

ফেড কাপে এবারের প্লে-অফ রাউন্ড সাজানো হয়েছে অনেকটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আদলে। অর্থাৎ দুটি প্লে-অফ ম্যাচের বাইরে একটি হবে এলিমিনেটর ম্যাচ। দুই গ্রুপের সেরা দুই দল পরের রাউন্ডে প্রথমে একে অপরের মুখোমুখি হবে। সেখানে জয়ী দল যাবে সরাসরি ফাইনালে। হেরে যাওয়া দলটির সামনে সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। 

এলিমিনেটর ম্যাচে দুই গ্রুপের দুই রানার্সআপ দল মোকাবিলা করবে। সেখানে হেরে যাওয়া দল বাদ পড়বে। আর জেতা দলকে মোকাবিলা করতে হবে প্রথম প্লে-অফ ম্যাচে হেরে আসা দলকে। এই ম্যাচের জয়ী দল খেলবে দ্বিতীয় ফাইনালিস্ট হিসেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা