× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

প্লে–অফ ও শেষ ষোলোতে কে কার মুখোমুখি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৫১ পিএম

প্লে–অফ ও শেষ ষোলোতে কে কার মুখোমুখি

প্লে অফে কারা, কারা যাচ্ছে নকআউটে কিংবা কপাল পুড়ছে কাদের। অনেক কথার উত্তর মিলেছে গতকাল বুধবার। একই সঙ্গে চ্যাম্পয়নস লিগের পাগলাটে এক রাতের সাক্ষী হয়েছে ফুটবল দুনিয়া। ৩৬ দলের নতুন কাঠামোতে প্রথম পর্বের খেলা শেষ হয়েছে গতকাল বুধবার। এদিন মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে প্লে-অফ পর্বের ড্র। শেষ ষোলোর ড্র হবে প্লে-অফ পর্ব শেষে।

নতুন কাঠামোতে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোয় খেলবে। ৯ম থেকে ২৪তম স্থানে দলগুলো খেলবে প্লে-অফ পর্ব। প্লে-অফে জায়গা পাওয়া ১৬ দলের মধ্যে পয়েন্ট তালিকার ৯ থেকে ১৬ নম্বরকে বাছাই দল ও ১৭ থেকে ২৪ নম্বরকে অবাছাই দল হিসেবে রাখা হয়েছে। প্লে-অফে বাছাই দলগুলো খেলবে অবাছাই দলগুলোর বিপক্ষে।

গতকাল রাতে প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকা চূড়ান্ত হওয়ার পরেই অবশ্য শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষদের নাম। এবার লিগ পর্বের পয়েন্ট তালিকায় অবস্থানের ভিত্তিতেই কে কার মুখোমুখি হবে, সেটি নির্ধারিত হবে। তবে একটি নয়, সব দলই দুটি সম্ভাব্য প্রতিপক্ষের নাম জেনেছে কাল রাত শেষে।

আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৯ ও ১০ নম্বরে থাকা দল খেলবে ২৩ ও ২৪ নম্বর দলের সঙ্গে। একই নিয়মে ১১ নম্বরের দখল খেলবে/১২ খেলবে ২১/২২, ১৩/১৪ খেলবে ১৯/২০ ও ১৫/১৬ খেলবে ১৭/১৮ নম্বর দলের বিপক্ষে। এমন নিয়মের কারণেই ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হয় রিয়াল মাদ্রিদ, নয় বায়ার্ন মিউনিখ। রিয়াল ১১, বায়ার্ন ১২ ও সিটি ২২ নম্বর হওয়াতেই এই বিপত্তি। ২১ নম্বর হওয়া সেল্টিকও প্লে-অফে রিয়াল অথবা বায়ার্নকে পেতে পারে। ড্রতে নির্ধারিত হবে এটিই।


প্লে-অফে সম্ভাব্য প্রতিপক্ষ

পিএসজি/বেনফিকা—মোনাকো/ব্রেস্ট

আটালান্টা/ডর্টমুন্ড—স্পোর্তিং/ব্রুগ

রিয়াল মাদ্রিদ/বায়ার্ন—সেল্টিক/ম্যানসিটি

এসি মিলান/পিএসভি—ফেইনুর্ড/জুভেন্টাস


শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ

লিভারপুল/বার্সেলোনা—পিএসজি/বেনফিকা/মোনাকো/ব্রেস্ট

লিল/অ্যাস্টন ভিলা—আটালান্টা/ডর্টমুন্ড/স্পোর্তিং/ব্রুগ

আতলেতিকো/লেভারকুসেন—রিয়াল মাদ্রিদ/বায়ার্ন/সেল্টিক/ম্যানসিটি

আর্সেনাল/ইন্টার মিলান—এসি মিলান/পিএসভি/ফেইনুর্ড/জুভেন্টাস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা