× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লজ্জার হারের সঙ্গে সিরিজও খোয়াল জ্যোতিরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৪৪ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬ পিএম

লজ্জার হারের সঙ্গে সিরিজও খোয়াল জ্যোতিরা

আগের ম্যাচে এক ডিয়ান্দ্রে ডটিন ঝড়েই নাস্তানাবুদ হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ডটিনের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার কিয়ানা জোসেফ। দুজনের ব্যাটে চড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টাইগ্রেসদের নিয়ে ছেলেখেলা করেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড সংগ্রহের পর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। 

সেন্ট কিটসে বৃহস্পতিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০১ রান জমা করে ওয়েস্ট ইন্ডিজ৷ পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ৯৫ রানে থামে বাংলাদেশের মেয়েদের ইনিংস। ১০৬ রানে হার টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের মেয়েদের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩২ রানে হার সর্বোচ্চ।  

এই ম্যাচে অন্য এক তিক্ত রেকর্ডও দেখেছে বাংলাদেশের মেয়েরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়াল। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৮৯ রান, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিল অস্ট্রেলিয়ার মেয়েরা। 

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। অধিনায়ক হেইলি ম্যাথুসও ছিলেন আগ্রাসী। ১৮ বলে ২৭ রান তোলেন তিনি।  ওয়ানডাউনে ব্যাটার শেমাইনে ক্যাম্পবেলের ইনিংস বড় হয়নি। তবে তার বিদায়ের পর ডিয়ান্ড্রা ডটিনকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করেন কিয়ানা। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ করেছেন ২০ বলে ৪৯ রান।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শারমিন আক্তার। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আরও তিন ব্যাটার। অধিনায়ক জ্যোতি আজ থেমেছেন মোটে ১০ রান করে। স্বর্ণার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা