× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস লিগ

ম্যানসিটির রক্ষা, হেরেও শীর্ষেই লিভারপুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৫৫ পিএম

ম্যানসিটির রক্ষা, হেরেও শীর্ষেই লিভারপুল

চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বের খেলা শেষ। গতকাল বুধবার রাতে হাইভোল্টেজ ম্যাচের পসরা বসেছিল। লিভারপুল-বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও পিএসজি- উচলে ৩৬ দল নেমেছিল ভিন্ন ভিন্ন ম্যাচে। মহীরুহে রূপ নেওয়া সমীকরণ মিলিয়ে নেওয়ার মিশন ছিল পেপ গার্দিওয়ালাদেএ। ক্লাব ব্রুগকে হারিয়ে মলিন হতে যাওয়া স্বপ্ন উজ্জীবিত করেছে তারা। হেরেও টেবিলের শীর্ষে লিভারপুল। ব্রেস্টের ওপর ছড়ি ঘুরিয়ে রিয়াল। পিএসজি  অবশ্য চাপমুক্ত। ছন্দময় খেলা উপহার দিয়েছেন লামিল ইয়ামালরা। হান্সি ফ্লিকের দল টেবিলের দুইয়ে। 

চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির পথচলাটা বেশ পিচ্ছিল। অনেকটা হারতে হারতে নক আউটে তারা। গতকাল ইতিহাদেও পিছিয়ে পড়েছিল সিটিজেনরা। অবশ্য প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত তারা ম্যাচ জিতেছে ৩-১ গোলে। এই জয় সিটিকে সুযোগ করে দিয়েছে ২২ নম্বরে থেকে প্লে-অফ খেলে পরের পর্বে যাওয়ার।

এদিন সিটির অল-আউট আক্রমণের বিপরীতে লো-ব্লক ফুটবল খেলতে শুরু করে ব্রুগ। এই কৌশল বেশ কাজে দেয়। ৪৫ মিনিটে লিড আদায় করে অতিথিরা।  রাফায়েল ওনেইদিকা গোল করে এগিয়ে দেন ব্রুগকে। বিরতির পর ভাগ্য বদলাতে গুন্দোয়ানের পরিবর্তে সাভিনিওকে নামান গার্দিওলা। তাতেই বাজিমাত। ফল আসে ৫৩ মিনিটে। দারুণ এক গোলে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। ৭৩ মিনিটে অঘটন ঘটায় ব্রুগ। নিজেদের জালেই বল জড়িয়ে দেন দলটির ডিফেন্ডার জোয়েল ওরদোনেজ। আর ৭৭ মিনিটে দলকে গোল এনে দেন বদলি নামা সাভিনিও। এই গোলই মূলত ভাগ্য গড়ে দেয় সিটির ।

একইরাতে লিভারপুল হোঁচট খেয়েছে পিএসভি আইন্দহোভেনের কাছে। ৩-২ গোলে হেরেছে আর্নে স্লটের দল। তারপরও ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ম্যাচটিতে পাঁচটি গোলই হয়েছে প্রথমার্ধে। ২৮ মিনিটে কডি গাকপো গোলমুখ খোলেন। জোহান বাকায়োকা ৩৫ মিনিটে সমতা ফেরান পিএসভিকে। পাঁচ মিনিট পর হার্ভি এলিয়ট ফের লিভারপুলকে এগিয়ে নেন। তবে হাফটাইমের ঠিক আগে দুই গোল শোধ দিয়ে লিড নেয় পিএসভি। ৪৫ মিনিটে ইসমায়েল সাইবারি সমতা ফেরান। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে রিকার্ডো পেপি করেন তৃতীয় গোল। 

লিভারপুল হার নিয়ে মাঠ ছাড়লেও পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা ২-২ গোলে ড্র করেছে। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করেছে বার্সা। 

আর্সেনাল জিরোনার মাঠে এক গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জিতেছে। ২-১ গোলে ষষ্ঠ জয়ে তারা লিগ পর্ব শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। জর্জিনিয়ো ও ইথান নানেরির গোলে জেতে গানাররা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৯।

রিয়ালের জয়ে জোড়া গোল করেছেন রদ্রিগো। রিয়ালের স্প্যানিশ তারকা ২৬ ও ৭৮ মিনিটে প্রথম ও শেষ গোল করেন। ৫৬তম মিনিটে লুকাস ভাসকেসের চতুর পাস থেকে দ্বিতীয় গোল করেন জুড বেলিংহ্যাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা