× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা হারাতে পারে দক্ষিণ আফ্রিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:৩৪ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারকা হারাতে পারে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকাকে বড্ড ভোগাচ্ছে চোট। নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়ামস, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যান আগেই চোটে পড়েছেন। চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে মাঠে নেই লুঙ্গি এনগিডি। চোটের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দলের বিবেচনায় নেই এনরিখ নর্তজে। লম্বা সেই তালিকায় যোগ হয়েছে ডেভিড মিলারের নাম।

ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তারকা এই ব্যাটার। এসএ টি-টোয়েন্টির পার্ল রয়্যালসের অধিনায়ক মিলার। সেই দলের হয়ে ফিল্ডিং করার সময় চোট পান। মার্কাস স্টোয়নিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে পড়েন ইনজুরিতে। 

তবে মিলারের এই ইনজুরি গুরুতর কি না তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে, এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও শুরু হয়েছে শঙ্কা। এমন চললে আগামী মাসে শুরু হওয়া আট জাতির আসরে দল গড়তে বেগ পোহাতে হবে প্রোটিয়া বোর্ডকে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি থেকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি। আফগানিস্তানের বিপক্ষে। আসরে বি গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা