× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডটিনের সাত ছক্কায় বাংলাদেশের আরেকটা হার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৩:১৬ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:০৯ পিএম

ডটিনের সাত ছক্কায় বাংলাদেশের আরেকটা হার

হারের বৃত্ত কাটছে না বাংলাদেশের মেয়েদের। বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নভঙ্গের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও হারের দেখা পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এদিন নিজের রেকর্ড ভেঙে গড়েছেন ডিয়ান্ড্রা ডটিন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ বলে ফিফটি করেছিলেন। ক্যারিবীয় এই ক্রিকেটার ১৬ বছর পর নিজের রেকর্ডটা নতুন করে গড়েছেন। তার সাত ছক্কার তোপে আরেকটি হার দেখেছে বাংলাদেশ।

সেন্ট কিটসে আজ বাংলাদেশ সময় ভোরে ডটিন ২১ বলে হাঁকান ফিফটি। যা টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। তাঁর রেকর্ড গড়া ফিফটিতে রীতিমতো উড়ে গেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। ১৪৪ রানের জবাবে ৮ উইকেট হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করে। ৪০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন জ্যোতি। অধিনায়কের রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ স্কোর। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ম্যাথুস, চেরি অ্যান ফ্রেজার, অ্যাফি ফ্লেচার পেয়েছেন একটি করে উইকেট।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৮.৩ ওভারে  ক্যারিবীয়দের ৬৩ রান এনে দেন কিয়ানা জোসেফ (২১ বলে ২৯) ও অধিনায়ক হেইল ম্যাথুস (৫৪ বলে অপরাজিত ৬০)। লেগ স্পিনার ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা ও শেমাইনে ক্যাম্পবেলকে ফিরিয়েছিলেন।

কিন্তু ডিয়ান্ড্রা ডটিন এরপরেই চড়াও হন। ২২ বলেই ৭ ছক্কায় ৫১ রান করে দলকে ১৭তম ওভারেই জয় এনে দেন। ২১ বলে ফিফটি ছুঁয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ডটিন। তাতে ভর করেই সিরিজে এগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা