× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে ১৫ লাখ টাকা দেবে বিসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১১:০২ এএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১১:১৪ এএম

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলেকে ১৫ লাখ টাকা দেবে বিসিবি

প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি বছরে তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াকে আর্থিক সহায়তা দিচ্ছে এ সংস্থা।

বিসিবি জানিয়েছে, চলতি বছর তিনটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বিসিবি তাহসিনকে ১৫ লাখ ৮০ টাকা প্রদান করবে। এর মাধ্যমে হাঙ্গেরিতে আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট, শ্রীলঙ্কায় জোনাল দাবা ও মন্টেনিগ্রোতে বিশ্ব জুনিয়র দাবায় খেলবেন তিনি।

এ বছর তিনটি টুর্নামেন্টে খেলবেন তাহসিন—মন্টিনিগ্রোর পেট্রোভাকে বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ, শ্রীলঙ্কা এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ এবং হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার্স ইভেন্ট।

গতকাল এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এ তিনটি ইভেন্টে তাহসিনের অংশগ্রহণে আর্থিক সহায়তা দেবে।

বাবার সাফল্যের ধারা বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ দাবা অঙ্গনে উদীয়মান তারকা ১৯ বছর বয়সি তাহসিন। তিনটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে রেটিং পয়েন্ট বাড়ানো (বর্তমানে ফিদে রেটিং ২৩২৩) এবং আন্তর্জাতিক মাস্টার (আইএম) খেতাব অর্জনের লক্ষ্যে চ্যালেঞ্জ নিতে নামবেন তাহসিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা