× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ফিরছেন সাবিনা-মারিয়াদের কোচ বাটলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম

দেশে ফিরছেন সাবিনা-মারিয়াদের কোচ বাটলার

পিটার জেমস বাটলারের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন চুক্তির পর অবশ্য মেয়েদের সঙ্গে এখনও অনুশীলন করা হয়নি ইংলিশ কোচের। সাফ জেতার পর দেশে ফিরে কিছু আনুষ্ঠানিকতা সেরে ছিলেন ছুটিতে। বাটলার আজ সোমবার দেশে ফিরছের। আগামীকাল থেকে ক্যাম্পের সঙ্গে যোগ দিবেন তিনি। আজ এমনটাই জানিয়েছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

আগামী ফেব্রুয়ারি ও মার্চে মাসংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম ম্যাচটি ২৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মার্চ। দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি পরেছে ফিফা উইন্ডোতে। এ নিয়ে নারী উইংয়ের প্রধান বলেন, ‘আমরা ভাবলাম ফিফা উইন্ডো ফাকা যাওয়ার চাইতে অন্তত একটি ম্যাচ আমরা খেলতে পারছি এটা আমাদের র‌্যাংকিংয়ে প্রভাব রাখবে। অন্য ম্যাচটি আমরা নিজেদের প্রস্তুতি মূলক ম্যাচ হিসেবেই খেলছি। আর বর্তমান সময়ে বিশ্বের অধিকাংশ ফেডারেশনেই তাদের নারী দলের দিকে বেশি নজর দিতে পারছে না। আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। তারা খেলতে রাজি হয়নি। অবশেষে আরব আমিরাতের সঙ্গে খেলা নিশ্চিত হয়েছে।’ 

গনমাধ্যমকে কোচ বাটলারকে নিয়ে তিনি বলেন, ‘নারী দলের কোচ পিটার বাটলার আজ দেশে আসছেন। বর্তমানে তিনি ট্রানজিটে রয়েছেন। রাতের মধ্যেই ঢাকায় পৌছাবেন। আগামীকাল (মঙ্গলবার) থেকে তিনি নারী দলের কোচিংয়ের যোগ দিবেন। নিজের পরিকল্পনা তিনি আমাদের সঙ্গে জানিয়েছেন। নিয়মিতই আমাদের সঙ্গে তার যোগাযোগ হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা