× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে আসতে পারেন ডেভিড ওয়ার্নার-নারিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫০ পিএম

বিপিএলে আসতে পারেন ডেভিড ওয়ার্নার-নারিন

ঢাকা থেকে সিলেট-চট্টগ্রাম ঘুরে ঢাকায় বিপিএল এখন শেষের পথে। ইতোমধ্যে দুটি দল নিশ্চিত করেছে প্লে-অফ। শেষ চারের ওই মঞ্চ সামনে রেখে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানো পথে হাঁটছে ফ্রাঞ্চাইজিগুলো। দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার ও সুনীল নারিনের মতো বড় তারকাদের।  

আগের তিন বিদেশি ইফতিখার আহমেদ, খুশদিল শাহ ও আকিফ জাভেদকে রেখে অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে চূড়ান্ত করে ফেলেছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র জানিয়েছে, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিনের সঙ্গেও চুক্তির আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। 

তবে কোন সময়ে কাকে আনা হবে, সেটি ঠিক হবে পয়েন্ট টেবিলে দলের অবস্থান বুঝে। বিপিএলে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন ওয়ার্নার। তাও খেলেছেন ২০১৯ সালে। ৬ বছর পর অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটারের বিপিএলে আসার খবর শোনা যাচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা