অস্ট্রেলিয়ান ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:০০ পিএম
জ্যানিক সিনার
হাড্ডিহাড্ডি লড়াই হবে— অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল ঘিরে শ্বাসরুদ্ধকর এ লড়াই অনুমেয় ছিল। কারণ রড লেভার অ্যারিনাতে মুখোমুখি হয়েছিলেন সময়ের দুই সেরা টেনিস তারকা জ্যানিক সিনার ও আলেকজান্ডার জেরেভ। অথচ জার্মান তারকাকে স্ট্রেট সেটে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়া ওপেনের মুকুট জিতলে ইতালির ২৩ বর্ষী সিনার।
রবিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হয় অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল। শুরু থেকেই দাপট দেখান সিনার। দ্বিতীয় সেট টাই-ব্রেকারে টেনে নিয়ে গেলেও প্রথম ও তৃতীয় সেটে সেই অর্থে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি জার্মান তারকা। ম্যাচটি ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ ব্যবধানে শেষ হয়। সব মিলিয়ে ফাইনাল ম্যাচ স্থায়ী হয় ২ ঘণ্টা ৪২ মিনিট।