× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

ফাহিমের ফাইফারে অল্পতেই থামল সিলেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:৩০ পিএম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯ পিএম

ছবিঃ আ. ই. আলীম

ছবিঃ আ. ই. আলীম

এবারের বিপিএলে প্লে-অফ নিশ্চিতে আর এক ম্যাচ জিততেই চলবে ফরচুন বরিশালের। এমন সমীকরণের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে তামিম ইকবালের দল। তবে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। বরিশালের বোলারদের তোপে তাদের ইনিংস থেমে যায় মাত্র ১১৬ রানে। 

রবিবার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের ইনিংসের শুরুটাই ছিল হতাশাজনক। দ্বিতীয় ওভারেই দলীয় ৭ রানে জর্জ মুনসের উইকেট হারিয়ে তারা চাপে পড়ে।  রনি তালুকদার, জাকির হাসান ও কাদিম এলেইনের মধ্যে কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাদিম ফিরেছেন কোনও রান না করেই।

ফলে পাওয়ার-প্লেতে ৩৪ রান তুলতে গিয়েও টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারায় সিলেট। নাহিদুল ইসলামও মাত্র ৮ রান করে আউট হন ফাহিম আশরাফের বলেই। পঞ্চাশের আগেই সিলেট ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে। এরপর আহসান ভাট্টি এবং জাকের আলীর ব্যাটে কিছুটা রান সংগ্রহ করে সিলেট একশ পেরিয়ে যায়। তবে তারা শেষ পর্যন্ত ১১৬ রানে অলআউট হয়ে যায়, ১১ বল আগেই ইনিংস শেষ হয়।

ছবি: আ. ই. আলীম

বরিশালের পক্ষে ফাহিম আশরাফ নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবি ও জেমস ফুলার দুটি করে উইকেট শিকার করেছেন। রিশাদ হোসেনও এক উইকেট নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা