প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:২৯ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩৪ পিএম
দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে আলো ছড়িয়েই যাচ্ছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই অলরাউন্ডার পরপর দুই বছর এই সংস্করণের বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছেন। তিনিসহ ২০২৩ সালের সেরা দল থেকে এবারের বর্ষসেরা একাদশে ঠাই পেয়েছেন চারজন। তবে একাদশে সুযোগ পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বর্ষসেরা দলে ভারতের আছেন সর্বোচ্চ চারজন। এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে রাখা হয়েছে একজন করে ক্রিকেটার। তবে রানার্সআপ প্রোটিয়াদের কেউ সুযোগ পাননি।
আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), জসপ্রিত বুমরাহ (ভারত), আর্শদিপ সিং (ভারত)।