× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬ পিএম

মিরপুরে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস

আলিস আল ইসলামের পেছন ছাড়ছে না বোলিং অ্যাকশন ত্রুটি। বিপিএলে অভিষেকে হ্যাটট্রিকে করে হইচই ফেলে দেওয়া স্পিনারকে ২০১৯ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায় দেওয়া হয়। প্রথম বিভাগ ক্রিকেটেও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অফিসিয়ালরা। রহস্য স্পিনার খ্যাত বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

আজ শনিবার মিরপুর শেরই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছে। বিসিবির আম্পায়ার্স কমিটির সূত্র জানায়, পরীক্ষার ফলাফল আজ বা আগামীকাল প্রকাশিত হতে পারে।  

বিপিএলে গত গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বোলিংয়ের পর তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি।

তবে গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে ফেরেন। এরপরই জানা যায় যে, তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। আজ দিলেন পরীক্ষা। এখন ফল হাতে পাওয়ার অপেক্ষা। পরীক্ষায় উতরাতে পারলে আবারও খেলায় ফিরতে পারবেন এই স্পিনার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা