× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানসিটি-চেলসি মহারণ আজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৩:২৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৩:৫৫ পিএম

ম্যানসিটি-চেলসি মহারণ আজ

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ চারের লড়াই। মৌসুমে দারুন শুরুর পর হঠাৎই ভেঙে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এখন সেরা চারে থাকাই বড় চ্যালেঞ্জ সিটিজেনদের সামনে। আজ তাদের প্রতিপক্ষ  চেলসি। ইতিহাদে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় ব্লুজদের আতিথেয়তা দেবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

চেলসিকে মোকাবিলার আগে খুব একটা স্বস্তিতে নেই সিটি। গত বুধবার পিএসজির বিপক্ষে জোড়া গোলের লিড নিয়েও জয় নিয়ে ফিরতে পারেনি গার্দিওলা শিষ্যরা। পার্ক দেস প্রিন্সেস থেকে ঘরে ২-৪ গোলে হার নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই রাউন্ডে ওঠাই এখন ঝুঁকিতে তাদের। আছে বাদ পড়ার শঙ্কা। 

পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলতে হলে লীগে সেরা ৪ এর মধ্যে থাকতে হবে চেষ্টার সিটিকে। বর্তমানে ২২ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে সিটি আছে তালিকার পাঁচে। তাদের উপরে থাকা চেলসির সংগ্রহ ৪০ পয়েন্ট। 

অর্থাৎ সেরা চারে জায়গা পেতে চেলসিকে হারাতে চায় ম্যানসিটি। সেটা যে মোটেও সহজ কাজ হবে না তা বলাই যায়। দারুন উড়তে থাকা চেলসি সর্বশেষ ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে উলভসের বিপক্ষে। 


তার আগে জয় পেলে ম্যানসিটি ও চেলসিকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠে যাবে নিউক্যাসল ইউনাইটেড। 

প্রিমিয়ার লিগে মুখোমুখি দ্বৈরথে অবশ্য এগিয়ে ম্যানচেস্টার সিটি। চেলসির বিপক্ষে ১২ পরাজয়ের বিপরীতে জয় ২৫ ম্যাচে। ৬ ম্যাচে হয়েছে ড্র। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা