× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

মিরাজে বাঁচল খুলনার আশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ২২:৫৫ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ২২:৫৬ পিএম

মিরাজে বাঁচল খুলনার আশা

টানা দুই জয়ে শুরুটা দুর্দান্ত করেছিল খুলনা টাইগার্স। কিন্তু পরের ৬ ম্যাচে মাত্র এক জয়ে শঙ্কা জেগেছিল আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায়। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়েছে খুলনা। নয় ম্যাচে ৪ জয়ে দুর্বার রাজশাহীর চেয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে খুলনা। আর আসরে নবম ম্যাচে সপ্তম হারের মুখ দেখা সিলেট সবার আগে বিদায় নিয়েছে।  

বৃহস্পতিবার সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের একাদশ আসরে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার জর্জ মুন্সি। তিনে নামা জাকির হাসানের ব্যাট থেকে আসে ৪৪ রান । জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় খুলনা। বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাটিংয়ে ৭০ রানের দায়িত্বশীল ইনিংসে ম্যাচের নায়ক টাইগার অলরাউন্ডার মিরাজ।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা