× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলিয়নেয়ারের ঘরে প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম

বিলিয়নেয়ারের ঘরে প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

শিরোপা জয়ে ধারেকাছেও নেই অন্য কোনো ক্লাব। চ্যাম্পিয়নস লিগেও রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরা ক্লাবটি এবার আয়েও ইতিহাস গড়েছে। বিশ্বের প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে ১ বিলিয়ন বা শতকোটি ইউরো রাজস্ব আয় করেছে স্প্যানিশ ক্লাবটি। গতকাল বুধবার আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের লন্ডনে প্রকাশিত ২৮তম ‘ফুটবল মানি লিগ’ রিপোর্টে এ খবর জানিয়েছে।

রিয়াল তাদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু সংস্কার করায় ক্লাবটির আয় বেড়েছে বলে জানিয়েছে ডেলয়েট। তবে মানি লিগে এবার শীর্ষ ক্লাবগুলোর অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি। তবে একটি পার্থক্য এবার এতটাই বেড়েছে যা রীতিমতো রেকর্ড; রাজস্ব আয়ে শীর্ষ দুটি ক্লাবের মধ্যে ২০ কোটি ৮ লাখ ইউরোর ব্যবধান। 

২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ রেকর্ড ১০৪ কোটি ৫৫ লাখ ইউরো (প্রায় ১৩ হাজার ৩১৪ কোটি টাকা) আয় করেছে। ডেলয়েটেরে প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ স্কোয়াডের বাজারমূল্য ১.৩৬৪ বিলিয়ন ইউরো। একই সঙ্গে ক্লাবের ব্যবসায়িক মূল্য ৫.০৯৭ বিলিয়ন ইউরো।

৮৩.৮ কোটি ইউরো আয় করে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এর পর সেরা দশে আছে যথাক্রমে পিএসজি (৮০.৬ কোটি), ম্যানচেস্টার ইউনাইটেড (৭৭.১ কোটি), বায়ার্ন মিউনিখ (৭৬.৫ কোটি), বার্সেলোনা (৭৬.৩ কোটি), আর্সেনাল (৭১.৬ কোটি), লিভারপুল (৭১.৪৭ কোটি), টটেনহাম (৬১.০৫ কোটি) ও চেলসি (৫৪.৫৫ কোটি)।

রিয়ালের ১০০ কোটি ইউরো পেরিয়ে যাওয়ার পেছনে রয়েছে ম্যাচ ডে থেকে ২৪ কোটি ৮০ লাখ আয়, সম্প্রচার স্বত্ব থেকে ৩১ কোটি ৬০ লাখ এবং বাণিজ্যিক খাত থেকে ৪৮ কোটি ২০ লাখ আয়। ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত একাডেমির খেলোয়াড় বিক্রি করেও তাদের আয় ২১৮ মিলিয়ন ইউরো।

তবে আয়ের মতো ব্যয়ও বেড়েছে রিয়ালের। বর্তমানে তাদের ক্লাবের কর্মী খরচ ৫০৫ মিলিয়ন ইউরো, যা আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। তবে এটি হয়েছে মূলত ক্রীড়া সাফল্যের জন্য দেওয়া ৪১ মিলিয়ন ইউরো বোনাসের কারণে। তবে কর্মী খরচ ও অপারেটিং আয়ের অনুপাত (৪৭ শতাংশ) দিক থেকে দক্ষতা দেখিয়েছে ক্লাবটি। ১৬ মিলিয়ন ইউরো নিট লাভ দিয়ে আর্থিক বছর শেষ করেছে, যা বড় বিনিয়োগের পরেও ক্লাবটির আর্থিক স্থিতিশীলতার প্রমাণ।

 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা