অস্ট্রেলিয়ান ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩০ পিএম
অস্ট্রেলিয়ান ওপেনে বন্ধু পাওলো বাদোসাকে হারিয়েছেন বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে বাদোসাকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বেলারুসের তারকা। খেলায় ৬-৪, ৬-২ জিতেছেন সাবালেঙ্কা।
মেলবোর্নে এই নিয়ে টানা তিনবার সরাসরি ফাইনালে উঠলেন সাবালেঙ্কা। বেলারুসের এই তারকা ইতিমধ্যেই জিতে ফেলেছেন তিনটি গ্র্যান্ডস্লাম। সংখ্যা বাড়ানোর তাগিদে এবার ফাইনালে নামবেন তিনি।
এছাড়া মেলবোর্নে এই নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলেন সাবালেঙ্কা। এর আগের দুবার চ্যাম্পিয়ন হয়েছেন। তাই এবার তার কাছে থাকছে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ।