× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় আসবেন ফিফা সভাপতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১২:১০ পিএম

ঢাকায় আসবেন ফিফা সভাপতি

আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এ প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে খবরটি জানানো হয়েছে।

সাক্ষাতে ফিফা প্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যেতে চাই।’

এসময় মুহাম্মদ ইউনূস বাংলাদেশের নারী ফুটবলে আবাসন ও অন্যান্য অবকাঠামো তৈরিতে সহায়তা চাইলে ফিফা সভাপতি আশ্বাস দেন। ইনফান্তিনো বলেন, 'ফিফা সৌদি আরবের নারী ফুটবলে সাহায্য করবে, যা সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীরাও ফিফার পদক্ষেপে উপকৃত করবে।'

বৈঠকের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা