× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯২-তে ১০০ পেলেন রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২১:২০ পিএম

৯২-তে ১০০ পেলেন রোনালদো

৩৮ পেরিয়ে বয়সটা ৩৯ বছর। লোকে বলে তার বয়স হয়েছে। হয়েছে বৈকি। মিথ্যা বলারও উপায় নেই। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠের পারফরম্যান্স বলে দিচ্ছে, বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি মোটেও। পর্তুগিজ মহাতারকা মাঠে নামছেন, দাপিয়ে বেড়াচ্ছেন, নিজ এবং দলের খাতায় লিখছেন ইতিহাস। গত মঙ্গলবারও যেমন আল খালিজের বিপক্ষে জোড়া গোল করেছেন। আল নাসরকে উপহার দিয়েছেন ৩-১ ব্যবধানের জয়।

জয়ের রাতে দারুণ কীর্তি গড়েছেন সিআর সেভেন। আল নাসরে যোগ দেওয়ার পর গোল করে ও করিয়েই এই ‘১০০’ পেয়েছেন সিআর সেভেন। ২০২৩ সালে সৌদি প্রো লিগের ক্লাবটিতে যোগ দেওয়ার পর ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রাখা হয়ে গেল রোনালদোর। গোল করেছেন ৮২টি, বানিয়েছেন ১৮টি। কাকতালীয় বিষয় হলো, সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর অভিষেক ২০২৩ সালের ২২ জানুয়ারি। দুই বছর পর গতকালও সেই একই দিন!

ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯১৯ গোল হয়ে গেল রোনালদোর। ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে রোনালদোর চাই আরও ৮১ গোল। সৌদি প্রো লিগে এবারের মৌসুমে ১৫ ম্যাচে ১৩ গোল করলেন রোনালদো। এখন পর্যন্ত তার গোলসংখ্যাই সর্বোচ্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা