× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়কটের বিপক্ষে বাটলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২১:১৩ পিএম

জস বাটলার

জস বাটলার

প্রথমে একপক্ষ। পরে যুক্ত হয় আরেকটি পক্ষ। দুই পক্ষেরই এক দাবিÑ চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের ম্যাচ বয়কট। তিক্ততার মূলে আফগানিস্তানের তালেবানি শাসন। স্পষ্ট করে বললে, ব্রিটিশ রাজনীতিবিদ ও দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর অভিযোগ, মোহাম্মদ নবি-রশিদ খানদের দেশে নারী অধিকার খর্ব করা হচ্ছে। দুপক্ষের সাফ মন্তব্য, আফগান ছেলেদের ক্রিকেট দলের সঙ্গে ম্যাচ খেলা উচিত নয়।

আট জাতির টুর্নামেন্টে দুই দলের অপারগতায় জন্ম দিতে পারে বড় অঘটন। যদিও আইসিসি নিয়ম, স্বীকৃতিপ্রাপ্ত একটি দেশের ক্রিকেট বোর্ডে অবশ্যই নারী ক্রিকেট সংযুক্ত থাকতে হবে। তবে তালেবানি সরকার ক্ষমতা গ্রহণের পর আফগান নারীদের খেলার অধিকার কেড়ে নেয়। বর্তমানে তারা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় বিভিন্ন ঘরোয়া লিগ খেলছে। খেলায় ফিরতে কেউ কেউ চিঠি দিয়েছে আইসিসিকে। আফগান ক্রিকেট বোর্ড আইন লঙ্ঘন করলেও শেষ মুহূর্তে এসে বাড়তি ঝামেলায় যেতে চায় না আইসিসি। এমনিতে চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে রূপ দিতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে বোর্ডকে।

আইসিসির মতো আফগানদের পক্ষে ব্যাট ধরেছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। রাজনৈতিক পরিস্থিতির কোনো প্রভাব ক্রিকেটে দেখতে চান না তিনি। প্রোটিয়াদের ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাকেঞ্জিরি আবদার এবং যুক্তরাজ্যের রাজনীতিবিদদের চিঠি চালাচালি খেলাতে প্রভাব ফেলতে পারে বলে মত বাটলারের। তিনি জানিয়েছেন, একজন খেলোয়াড় হিসেবে আমি চাই না, রাজনৈতিক পরিস্থিতি খেলায় প্রভাব ফেলুক। আশা করছি, চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচটি খেলব, খুব ভালো একটা টুর্নামেন্ট কাটাব। তবে বাটলার বলছেন, বয়কট সমাধান নয়। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের আগে মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এমন রাজনৈতিক পরিস্থিতিতে একজন খেলোয়াড় হিসেবে আপনি যতটা পারেন খবর রাখার চেষ্টা করবেন। বিশেষজ্ঞরা এর চেয়ে বেশি জানেন, আমি এই বিষয়ে রব কি (ম্যানেজিং ডিরেক্টর) ও তার ওপরে যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি, দেখতে চেয়েছি তারা বিষয়টিকে কীভাবে দেখছে। আমি মনে করি না, বয়কট করলে সমাধান হয়ে যাবে।’

এর আগে অবশ্য এমন ন্যক্কারজনক অধ্যায়ের সাক্ষী হতে হয়েছিল ইংল্যান্ডকে। ২০০৩ সালে নাসের হুসেইনের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ইংল্যান্ড। বর্তমান অধিনায়কের দাবি, ক্রিকেটাররা এ নিয়ে উদ্বিগ্ন নন। তিনি বলেছেন, ‘ক্রিকেটাররা এ ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন নয়। এসব নিয়ে আপনি নিজে আরও জানতে চাইবেন, অনেক কিছু পড়তে চাইবেন। এ বিষয়ে অনেক ভালো লেখা আছে, এটাই আমার জানার উৎস, অনেকের সঙ্গে কথাও বলেছি, বিশেষজ্ঞ মতামত নেওয়ার চেষ্টা করছি।’

জস বাটলার আরও বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মাধ্যমে আমি পরিচালিত হচ্ছি। তবে একজন খেলোয়াড় হিসেবে আমি চাই না, রাজনৈতিক পরিস্থিতি খেলায় প্রভাব ফেলুক। আশা করছি, চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচটি খেলব, খুব ভালো একটা টুর্নামেন্ট কাটাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা