প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ২১:০০ পিএম
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন জ্যানিক সিনার। তবে ম্যাচে সব শঙ্কা উড়িয়ে অ্যালেক্স ডি মিনাউরকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় সিনার।
অষ্টম বাছাই ডি মিনাউরের বিপক্ষে ৬-৩, ৬-২, ৬-১ ব্যবধানে জিতেছেন ইতালিয়ান এই টেনিস তারকা।
আগামীকাল শুক্রবার শেষ চারে আমেরিকান বেন শেল্টনের মুখোমুখি হবেন ২৩ বছর বয়সি এই ইতালীয়।