× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানজিদের নব্বইয়ে ঢাকার সহজ জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৭:১১ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৯:২১ পিএম

তানজিদের নব্বইয়ে ঢাকার সহজ জয়

বোলিংয়ে চিটাগং কিংসকে চেপে ধরেছিল ঢাকা ক্যাপিটাল। পরে দুর্দান্ত ব্যাটিংয়ে সামলেছে বাকিটা। টেবিলের দুই নাম্বার দলকে তলানির দিকের দুই নাম্বার দল হারিয়েছে হেসেখেলে। তানজিদ হাসানের ৯০ রানের অপরাজিত ইনিংসে কিংসরা সুযোগ পায়নি। হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল বুধবার দিনের প্রথম খেলায় ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান আনে চিটাগং। জবাবে ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তানজিদরা। সর্বশেষ চার ম্যাচের মাঝে ঢাকার এটি তৃতীয় জয়। ১০ ম্যাচে ৩ জয়ে ঢাকার পয়েন্ট ৬। 

লিটন-পেরেরাদের এখনও শেষ চার নিশ্চিতের সম্ভাবনা ভালোভাবেই আছে। চিটাগং চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। সবার ওপরে রংপুর রাইডার্স। রাতের খেলায় খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের জয় পরাজয়ে পরিবর্তন হতে পারে টেবিলে।

আজ ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন ৭৫ রানের জুটি গড়েন। লিটন ২৫ রানে আউট হলে মুনিম শাহরিয়ারের সঙ্গে জুটি গড়েন তানজিদ। মুনিম ফিরলেও একপ্রান্ত আগলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৫৪ বলে ৩ চার ৭ ছক্কায় তামিম খেলেন ৯০ রানের ঝলমলে ইনিংস। সাব্বির রহমান আনেন ৯ বলে ১৪ রান। তাদের ব্যাটে চড়েই ১১ বল আগেই জয় নিশ্চিত করে ঢাকা। সঙ্গে উঠে যায় টেবিলের চারে। 

এদিন ব্যাটিংয়ে দারুণ শুরু আনেন চিটাগংয়ের দুই ওপেনার নাঈম ও জুবাইদ। দুজনের ৪০ রানের জুটি ভাঙলে চাপে পড়ে দলটি। পরে উইকেট কম হারালেও রান করতে ব্যর্থ হয় কিংসরা।  শেষ দিকে শামীম (১৫), হায়দার আলী (১৬) ও মিঠুনের (১২) ব্যাটিংয়ে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় চিটাগং। যা জয়ের জন্য যথেষ্ট হয়নি। দুর্দান্ত জয় আনা ঢাকা সম্ভাবনা জাগিয়েছে শেষ চারেরও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা