× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১২:৩৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫ ১৩:১৯ পিএম

স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে সুপার সিক্সে বাংলাদেশ

নেপালের বিপক্ষে জিতে আসর শুরু করে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে লড়াই জমিয়ে হেরে যায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য ভুল করেননি ‍সুমাইয়া আক্তাররা। স্কটল্যান্ডের বিপক্ষে জিতে কোনো সমীকরণ-হিসাব ছাড়াই নিশ্চিত করেছে পরের রাউন্ড অর্থাৎ সুপার সিক্স পর্ব।

মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভালে বুধবার অনুষ্ঠিত ম্যাচে ২০ ওভারে সব উইকেট হারিয়ে বাংলাদেশ দল আনে ১২১ রান। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেননি স্কটিশরা। ১৮ রানের এ জয়ে বাংলাদেশ চলে আসে প্রতিযোগিতার পরের পর্বে।

১২২ রানের লক্ষ্যে ভালো শুরু পাননি স্কটিশ মেয়েরা। ওপেনিং জুটিতে ১৯ রান যোগ করে দলটি। ওপেনার এমা ওয়ালসিংহামকে আউট করে সে জুটি ভাঙেন আনিসা আক্তার। সে ওভারে পিপ্পা কেলি রানআউট হয়ে ফেরেন সাজঘরে।

দ্রুত ২টি উইকেট হারানোর পর অধিনায়ক নিয়াম মুইর ও উইকেটরক্ষক পিপ্পা স্প্রৌল মিলে ৫০ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। নিয়ামের ব্যাট থেকে আসে ২২ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো শুরু স্কটিশদের। ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান আসে স্প্রৌলের ব্যাট থেকে। তিনি করেন ৪৩ রান। স্কটল্যান্ডের অন্য কোনো ব্যাটারই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন আনিসা আক্তার সোবা, তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। তিনিই হয়েছেন ম্যাচসেরা। নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিঙ্কি নেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশ শুরু থেকেই চাপে ছিল। ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা শূন্য রানে আউট হলে দলের বিপর্যয় শুরু হয়। জুয়াইরিয়া ফেরদৌস ও ফাহমিদা ছোঁয়া চেষ্টা করেন পরিস্থিতি সামাল দিতে। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ২০ ও ১৪ রান। তবে নিয়মিত উইকেট হারানোর কারণে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ।

অধিনায়ক সুমাইয়া আক্তার সর্বোচ্চ ২৯ রান করেন, আর আফিয়া আশিমা ইরা করেন ২১ রান। তাতেই ১২১ রানের পুঁজি আসে, যা পেরোতে গলদঘর্ম হয়ে স্কটিশ মেয়েরা ১৮ রান পেছনেই থামেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা