× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩ পিএম

ফ্লোরেন্তিনা পেরেজ

ফ্লোরেন্তিনা পেরেজ

ষষ্ঠবারের মতো রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনা পেরেজ। ৭৭ বছর বয়সী এই ধনকুবের ২০২৯ সাল পর্যন্ত মাদ্রিদের ক্লাবটির দায়িত্বে থাকবেন। বিগত পাঁচবারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। 

গতকাল রবিবার রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ-লা পালমাস ম্যাচ শেষে ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘বাইলজ অনুসারে, বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে পেরেজের নাম ঘোষণা করা হয়েছে।’

২০০০ সালে প্রথমবার রিয়ালের দায়িত্বে নেন পেরেজ। সুনামের সঙ্গে পাঁচবছর দায়িত্ব পালনের পর ২০০৬ সালে পদত্যাগ করেন তিনি। এরপর ২০০৯ সাল ফের দায়িত্ব নেন। সেখান থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা দায়িত্ব পরিচালনা করে থাকেন। তবে গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান পেরেজ।  নিয়মানুযায়ী ১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেজের প্রার্থিতা অনুমোদন করা হয় এবং তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। 

পেরেজের দুই দফার পাঁচ মেয়াদে রিয়ালের ফুটবল ও বাস্কেটবল দল মোট ৬৫টি ট্রফি জিতেছে। এর মধ্যে আছে ৭টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ইউরো লিগ চ্যাম্পিয়নশিপ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা