× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার দিয়ে ক্যারিবীয় সফর শুরু জ্যোতিদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৫০ পিএম

হার দিয়ে ক্যারিবীয় সফর শুরু জ্যোতিদের

চলতি বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততেই হবে বাংলাদেশের। সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে টাইগ্রেসরা। সিরিজের প্রথম ওয়ানডেতে নিগার সুলতানা জ্যোতির দলকে ৯ উইকেটে হারিয়েছে ক্যারিবীয় মেয়েরা। সিরিজের প্রথম ম্যাচে হারের কারণে বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেল। বাকি দুই ম্যাচে এখন জিততেই হবে জ্যোতিদের। 

সেন্ট কিটসে সোমবার টস হেরে আগে ব্যাটিংয়ে সুযোগ পায় বাংলাদেশ। ভালো শুরুর পরও বড় স্কোর করতে না পারায় দলের ইনিংসটিও বড় হয়নি। পুরো ৫০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৮ রান তুলতে পারেন নারীরা। সর্বোচ্চ ৪২ রান আসে শারমিন সুপ্তার ব্যাটে। মুর্শিদা খাতুন করেন ৪০ রান। সোবহানা মোসতারি ৩৫ ও স্বর্ণা আক্তার ২৯ রান করেন।

১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে উইন্ডিজ দুই ওপেনার হেইলি ম্যাথিউস ও কিয়ানা জোসেফ দারুণ জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে অধিনায়ক ম্যাথিউস হয়ে যান দেশটির সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ৯৩ বলে ১৬ চারে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। কিয়ানা খেলেন ৭০ রানের ইনিংস। দুজন মিলে গড়েন ১৬৪ রানের উদ্বোধনী জুটি। ক্যারিবীয়দের একমাত্র উইকেটটি নেন রাবেয়া খান।একটি মাত্র উইকেট হারিয়ে স্বাগতিক দল ৩১.৪ ওভারে জয় নিশ্চিত করে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (ফারজানা ১০, মুর্শিদা ৪০, শারমিন ৪২, নিগার ১৪, সোবহানা ৩৫, স্বর্ণা ২৯, রাবেয়া ১, নাহিদা ৯, সুলতানা ২, মারুফা ৫*; ডটিন ১০-০-৪০-৩, ফ্রেজার ৫-০-১৬-০, গ্লাসগো ২-০-৯-০, অ্যালেইন ৫-০-২২-২, ফ্লেচার ১০-১-৩২-১, ম্যাথিউস ১০-০-৪১-২, রামহারাক ৮-১-৩৭-০)।
ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০১/১ (ম্যাথিউস ১০৪*, জোসেফ ৭০, ক্যাম্পবেল ১৪*; মারুফা ৬-১-২০-০, সুলতানা ৪-০-২৯-০, মেঘলা ৩-০-৩৩-০, নাহিদা ৭-০-৪২-০, রাবেয়া ৭.৪-০-৩৮-১, স্বর্ণা ২-০-১৮-০, সোবহানা ২-০-১৭-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে।
ম্যাচসেরা: হেইলি ম্যাথিউস।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা