× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড মালয়েশিয়ার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:০০ পিএম

বিশ্বকাপে লজ্জার বিশ্বরেকর্ড মালয়েশিয়ার

মালয়েশিয়ার মাটিতে চলছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেই বিব্রতকর এক লজ্জায় পড়েছে আয়োজক দেশটি। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ২৩ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা। যা মেয়েদের যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। 

এতদিন নারী জাতীয় দল কিংবা বয়সভিত্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের দখলে। আফ্রিকার দেশটি গুটিয়ে গিয়েছিল ২৫ রানে। কিন্তু প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমে নিজেদের অভিষেক ম্যাচেই বড় বিপর্যয় দেখল মালয়েশিয়া। 

রবিবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ায় বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। লক্ষ্য তাড়ায় নেমে মালয়েশিয়ার মেয়েরা ১৪.১ ওভার টিকতে পারলেও ২৩ রানের বেশি করতে পারেনি। তাদের ১৩৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বয়সভিত্তিক বিশ্বকাপ আসর শুরু করেছে শ্রীলঙ্কা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা