× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন মিকি আর্থার

বড় দল হতে বাংলাদেশের প্রয়োজন আইসিসি ট্রফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:০২ পিএম

বড় দল হতে বাংলাদেশের প্রয়োজন আইসিসি ট্রফি

হোক সেটা টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে, আইসিসির কোনো টুর্নামেন্টে আন্ডার ডগ হিসেবেই খেলতে যায় বাংলাদেশ। প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার পরও তাই শুনতে হয় ফ্লুক। টি-টোয়েন্টিতে তো নেই-ই, পছন্দের ফরম্যাট ওয়ানডেতেও বিশ্বমঞ্চে ধুঁকতে থাকে বাংলাদেশ। আসর শেষে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই থাকে ভারী। তবে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের একটি ট্রফি প্রয়োজন— এমনটি মনে করেন কোচ মিকি আর্থার।

দক্ষিণ আফ্রিকার কোচ কারণও দেখিয়েছেন, উত্তরণের পথও বাতলে দিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে আর্থার জানান, দল হিসেবে বাংলাদেশ সমীহ জাগানিয়া, কিন্তু বড় নয়। এই তকমা ঘুচতে তাদের চাই একটি আইসিসি ট্রফি।

বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, তারা খুব ভালো ওয়ানডে দল। কিন্তু এটি প্রমাণ করতে তাদের কিছু জিততে হবে। আমি বিশ্বাস করি, অন্য দলের মতো তাদেরও ট্রফি জেতা উচিত

বিপিএলে রংপুর রাইডার্সের কোচের দায়িত্ব পালন করা আর্থার বলেন, ‘বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, তারা খুব ভালো ওয়ানডে দল। কিন্তু এটি প্রমাণ করতে তাদের কিছু জিততে হবে। আমি বিশ্বাস করি, অন্য দলের মতো তাদেরও ট্রফি জেতা উচিত। দল যে কঠোর পরিশ্রম করেছে, সেটি প্রমাণের জন্য ট্রফির প্রয়োজন আছে। পাশাপাশি ক্রিকেটকে ব্র্যান্ড করার জন্য শোকেসে ট্রফির দরকার।’

এক্ষেত্রে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার প্রসঙ্গ টেনে আর্থার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সব সময় এক নম্বর দল। ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল তারা। কিন্তু আমরা কখনও আইসিসি ইভেন্ট জিততে পারিনি। মানুষ এমন দলকে মনে রাখে না, যারা আইসিসি ইভেন্ট জিততে পারে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা