× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিতে চলেছে আবাহনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:২৩ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯ পিএম

জিতে চলেছে আবাহনী

গোল হজম না করাই এই মৌসুমে বোধকরি ঢাকা আবাহনীর বড় লক্ষ্য। বেশ কিছু ম্যাচেই নিজেদের রক্ষণ সামলে আক্রমণে উঠেছে দলটি। এরপর লিড নিতে পারলে সেটি ধরে রাখার চ্যালেঞ্জই করে থাকে ধানমন্ডি পাড়ার ক্লাবটি। শনিবার আরও একবার নিজেদের দুর্গ সামাল দিয়ে মাঠ ছাড়ল মারুফুল হকের শিষ্যরা। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে দারুণ জয়ে পয়েন্ট ব্যবধান কমালো মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশে প্রিমিয়ার লিগের খেলায় শনিবার ১-০ গোলে জিতেছে আবাহনী। দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে একমাত্র গোলটি করেন শাকিল হোসেন। লিগে এবারের মৌসুমে এটি তার প্রথম গোল। 

লিগের প্রথম পর্ব আকাশি-নীল জার্সিধারীরা শেষ করল ১৯ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ৮ ম্যাচে জিতেছে ছয়টিতে, এক ম্যাচ করেছে ড্র। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে মারুফুল হকের দল পিছিয়ে ৫ পয়েন্টে। দ্বিতীয় স্থানে ফেরার সুযোগ হাতছাড়া হলো রহমতগঞ্জের। ৮ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তৃতীয় স্থানে আছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা