× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি লিগেও ‘অযোগ্য’ নেইমার, দাবি কোচের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৮ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৯ পিএম

সৌদি লিগেও ‘অযোগ্য’ নেইমার, দাবি কোচের

সৌদি আরবে ফুটবল ক্যারিয়ার কি শেষের পথে নেইমারের? চোট ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকার পিছু। দীর্ঘদিন ধরে চোটের কবলে। সৌদি প্রো লিগে তার চুক্তি নবায়ন করেনি আল হিলাল। এবার ক্লাবের কোচ জর্জে জেসুস বলেছেন, সৌদির পর্যায়ে খেলার মতো অবস্থাতেও নেই নেইমার।

তাইতো নিজের ভবিষৎ নিয়েও শঙ্কায় পড়ে গেছেন নেইমার। ২০২৩ সালে ফ্রান্স ছেড়ে সৌদি আরবে এসেও বেঞ্চ গরম করেছেন। লম্বা পুনর্বাসন শেষে গত বছরের নভেম্বরে ফের চোট পান। এমন অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে। 

নেইমারের ভবিষৎ নিয়ে তেমনই ইঙ্গিত দিয়েছেন আল হিলালের পর্তুগিজ কোচ। ডেইলি মেইলকে জর্জ বলেছেন, ‘আমি নেইমারের ভবিষ্যৎ নিয়ে কিছু জানি না। সৌদি প্রো লিগ এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা লিগ। সেই পর্যায়ে খেলার মতো অবস্থায় নেই ওর। নেইমার আসলে এই লেভেলে খেলার যোগ্যতা হারিয়েছে। নেইমারের চুক্তি এখনও আছে, কিন্তু তাকে ধরে রাখা হয়নি। এই দলবদল চলবে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত। আমি এমন কিছু এখন বলতে চাই না, যা আমি জানি না।’

কোচের কথায় পরিস্কার, নেইমার এরপর আর আল হিলালে নেই। শোনা যাচ্ছে, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর মধ্যে ছেড়ে দেওয়া হতে পারে তাকে। সেক্ষেত্রে নেইমারের নতুন গন্তব্য কোথায় তা এখনও অনিশ্চিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা