× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ২১:২৫ পিএম

ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা

বেশ বেকায়দায় ভারত ক্রিকেট দল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর বর্ডার-গাভাস্কার ট্রফিতে লজ্জা দেখেছে তারা। এরপরই রোহিত শর্মা ও বিরাট কোহলিদের ওপর খড়গ নেমে আসে। দলের পরিস্থিতি স্বাভাবিক করতে ক্রিকেটারদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বিসিসিআই। যা বাধ্যতামূলক মানতে হবে রোহিত-বিরাটদের।

টানা দুটি সিরিজের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি পর্যালোচনা বৈঠকে বসে বিসিসিআই। এতে বোর্ড সচিব দেবজিত সাইকিয়া, প্রধান কোচ গৌতম গম্ভীর, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগারকার উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারতীয় দলের মধ্যে শৃঙ্খলা, ইতিবাচক পরিবেশ নিশ্চিতে অবশ্য পালনীয় ১০টি নির্দেশনা চূড়ান্ত করা হয়। যা বিসিসিআইয়ের চুক্তিতে থাকা খেলোয়াড়দের গত বৃহস্পতিবারই পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিয়ম বাস্তবায়িত হলে ক্রিকেটাররা অনেক ধরনের সুখ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। ইএসপিএনক্রিকইনফোসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম বিসিসিআইয়ের ১০ নির্দেশনার অনুলিপি পেয়েছে। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এসব নির্দেশনার মধ্যে রয়েছেÑ ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক, পরিবারের সঙ্গে যাতায়াতে নিষেধাজ্ঞা, মালপত্রের বাড়তি ওজন, ব্যক্তিগত সহকারী, বাড়তি কিছু নেওয়ার জন্য অনুমতি, অনুশীলনে উপস্থিতি, সফরের মাঝে বিজ্ঞাপন করায় নিষেধাজ্ঞা, ক্রিকেট সফরে পরিবার ও সফরের শেষ পর্যন্ত থাকা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা