× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন আম্পায়ার সৈকত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ২০:৫৫ পিএম

বিপিএলে রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন আম্পায়ার সৈকত

বছরজুড়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় দারুণ পারফরম্যান্সের সুবাদে বেশ প্রশংসা কুড়িয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসি এলিট প্যানেলে বাংলাদেশের প্রথম ও একমাত্র এই আম্পায়ার  গেল বছরের শেষদিকে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার সিরিজে কিছু সিদ্ধান্তের কারণে আলোচনার তুঙ্গে ছিলেন। গতকাল চট্টগ্রাম পর্ব সৈকতকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দেখা যাচ্ছে। সেখানে বড় অঙ্কের পারিশ্রমিক পাবেন এই এলিট আম্পায়ার।

বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ম্যাচপ্রতি ২০০০ ডলার করে পাবেন সৈকত। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৪০ হাজার টাকার বেশি। অবশ্য কেবল বাংলাদেশি এই আম্পায়ারই নন, আইসিসি এলিট প্যানেলের সব আম্পায়ারের জন্যই বিপিএলে একই বরাদ্দ রয়েছে। অন্য আম্পায়ারদের চেয়ে সেটি ক্ষেত্রবিশেষে ৪-৫ গুণ বেশি। মিঠু বলেন, আইসিসি এলিট প্যানেলের যেকোনো আম্পায়ারই বিপিএলে একেকটি ম্যাচ পরিচালনার জন্য ২ হাজার ডলার করে পাবেন। অর্থাৎ, কেবল সৈকতই নয়। এর আগে শুরুতে তাদের পারিশ্রমিক ১৫০০ ডলার ধরা হয়েছিল, পরে সেটি বাড়িয়ে ২ হাজার ডলার করা হয়।

এদিকে, বিপিএলে মাসুদুর রহমান মুকুলসহ বাংলাদেশি ও বিদেশি আম্পায়াররাও ম্যাচ পরিচালনা করছেন। টুর্নামেন্টটিতে আগে দেশি আম্পায়ারদের বেতন ছিল ম্যাচপ্রতি ৩৫ হাজার টাকা করে। এবার সেটি বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া বিদেশি আম্পায়ারদের জন্য ম্যাচপ্রতি বরাদ্দ ৬০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ হাজার টাকা করে। আগের মৌসুমের বিদেশিদের পারিশ্রমিকও ১০০ ডলার করে বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ পরিচালনায় দারুণ দক্ষতা দেখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। ম্যাচটিতে তার দেওয়া ৮টি সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিল দুই দল। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার। গত বছর ৬ টেস্টে ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩৬টি রিভিউ নিয়েছেন। এর মধ্যে কেবল ৯টি সিদ্ধান্ত গেছে তার বিপক্ষে। বাকি ২৭ সিদ্ধান্তেই সফল হয়েছেন সৈকত। এর মধ্যে দুটি ম্যাচেই ছিলেন শতভাগ সফল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা