প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম
আর্লিং হালান্ড
ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে আর্লিং হালান্ডের। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ১০ বছরের নতুন চুক্তি করেছেন তিনি। সিটির সঙ্গে তার আগের চুক্তিটি ছিল ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু শুক্রবার নতুন করে সেটা আরও বাড়ল ৭ বছর। অর্থাৎ আগামী ২০৩৪ সাল পর্যন্ত ম্যানসিটিতে থাকবেন নরওয়েজিয়ান তারকা।
ম্যানসিটির সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি নিয়ে কথা বলেছেন হালান্ড। ক্লাবের
ওয়েবসাইটে ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি বলেছেন, ‘নতুন চুক্তি করতে পেরে
আমি সত্যিই খুশি। দারুণ এই ক্লাবে আরও বেশি সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি।’
আগের চুক্তি অনুযায়ী হালান্ড প্রতি সপ্তাহে পৌনে চার লাখ পাউন্ড বেতন
পেতেন। একাধিক বড় ধরনের প্রায় নিশ্চিত বোনাসের কারণে তার সাপ্তাহিক আয় সাড়ে আট লাখ
পাউন্ডের বেশি পরিমাণে পৌঁছে যায়। এবার সিটির সঙ্গে নতুন চুক্তিতে হালান্ড আয় করবেন
২৬ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৫৯ কোটি ৪ লাখ টাকা।