× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনায় অনুশীলনে কলম্বিয়ার মিডফিল্ডারের মৃত্যু

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২ ১৭:৩১ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২২ ১৭:৫৫ পিএম

কলম্বিয়ান মিডফিল্ডার আন্দ্রেস বালান্টা।

কলম্বিয়ান মিডফিল্ডার আন্দ্রেস বালান্টা।

কলম্বিয়ার মিডফিল্ডার আন্দ্রেস বালান্টা গত মঙ্গলবার অনুশীলনের সময় অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি কয়েক মাস ধরে আর্জেন্টিনার অ্যাটলেটিকো টুকুম্যানের হয়ে খেলছিলেন বলে জানিয়েছে মার্কা

ক্লাবটি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছে, ‘কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস বালান্তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে অ্যাটলেটিকো টুকুম্যান। গভীর শ্রদ্ধার সঙ্গে আমরা এই সময়ে তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে শোকে মুহ্যমান।’

ঘনিষ্ঠ সূত্রের মতে, ২২ বছর বয়সি এই ফুটবলারকে সান মিগুয়েল ডি টুকুম্যান হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শোকবার্তা প্রকাশ করেছে।

শোকবার্তায় তারা লিখেছে, ‘#গভীর ব্যথায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আমরা অ্যাটলেটিকো টুকুম্যান খেলোয়াড় আন্দ্রেস বালান্টার মৃত্যুতে শোক প্রকাশ করেছি। আমরা তার পুরো পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাই।’

স্থানীয় সংবাদপত্র লা গ্যাসেটা স্মরণ করেছে যে, ২০১৯ সালে কলম্বিয়ান ক্লাব দেপোর্তিভো ক্যালির হয়ে খেলার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। যদিও সেই সময়ে তার কোনো পরীক্ষায় অস্বাভাবিক ফলাফল দেখা যায়নি।

২০০০ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন আন্দ্রেস বালান্টা। ২০২২ সালের জুনে অ্যাটলেটিকো টুকুম্যানে যোগ দেন তিনি। 

আর্জেন্টিনার ওই অঞ্চলে ইদানিং উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। তার আলোকে অ্যাটলেটিকো টুকুম্যান সবাইকে পানিশূন্যতা থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা