× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

সিলেটকে উড়িয়ে চারে উঠল রাজশাহী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৯ পিএম

সিলেটকে উড়িয়ে চারে উঠল রাজশাহী

বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানে হারিয়েছে দু্র্বার রাজশাহী। আগে ব্যাট করতে নেমে রাজশাহীর হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৪১ রান করেন রায়ান বার্ল। নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানের পুঁজি পায় রাজশাহী। জবাবে সিলেটের হয়ে জাকির হাসান (৩৯ রান) বাদে আর কেউ বলার মতো স্কোর গড়তে পারেননি। নিয়মিত উইকেট হারিয়ে ১১৯ রানে থামে সিলেট।

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্বার রাজশাহী। উদ্বোধনী জুটিতে ২৯ রান তোলেন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। ইনিংস বড় হয়নি কারোরই। তবে ১৮ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন জিসান। দ্রুত রান তুলতে থাকা বিজয়কে ফেরান রুয়েল মিয়া। ২২ বলে তিনটি চার ও দুই ছক্কায় ৩২ রান করেন রাজশাহীর অধিনায়ক।ইয়াসিরের ফেরার পর ঝড় তোলেন রায়ান বার্ল। এক ওভারেই তিন ছক্কা হাঁকান এই ব্যাটার। বার্লকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান নিহাদুজ্জামান। ২৭ বলে এক চার ও তিন ছক্কায় ৪১ রান করেন এই বাঁহাতি ব্যাটার। শেষদিকে ঝড় তুলতে পারেননি রাজশাহীর কোন ব্যাটার। ছোট ছোট কার্যকরী ইনিংস খেলেন আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরী।তিন উইকেট শিকার করেন রুয়েল মিয়া। 

লক্ষ্য তাড়ায় শুরুতেই পল স্টার্লিংকে হারায় সিলেট স্ট্রাইকার্স। টিকতে পারেননি রনি তালুকদারও। দুইজনকেই শিকার করেন সানজামুল ইসলাম। তবে এরপর বড় জুটি গড়েন জর্জ মানসি ও জাকির হাসান। শুরুর ধাক্কা সামলে পাওয়ার প্লে তে ৪৫ রান তোলে সিলেট। সিলেটকে সঠিক পথেই রেখেছিলেন জাকির-মানসি জুটি। তবে ইনিংসের ১০ম ওভারে মার্ক দেয়ালের শিকার হয়ে ফেরেন জাকির হাসান। ২৮ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৯ রান করেন তিনি। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন জর্জ মানসি। ২২ বলে ২০ রান করেন এই স্কটিশ ব্যাটার। চোখের পলকেই ফিরে গেছেন অ্যারন জোন্স ও নাহিদুল ইসলাম। ফলে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সিলেট। এরপর জাকের আলীর একাকী চেষ্টা হারের ব্যবধানই কমিয়েছে। ২০ বলে ৩১ রান করেন জাকের আলী। শেষ পর্যন্ত ১১৯ রানে অলআউট হয় সিলেট। রাজশাহীর হয়ে তিনটি উইকেট শিকার করেন সানজামুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর
দুর্বার রাজশাহী : ২০ ওভারে ১৮৪/৭ (রায়ান বার্ল ৪১, এনামুল হক বিজয় ৩২, জিসান আলম ২০; রুয়েল মিয়া ৩/৩২, নাহিদুল্ম ইসলাম ২/২০, নিহাদুজ্জামান ২/৩৭)। 
সিলেট স্ট্রাইকার্স : ১৭.৩ ওভারে ১১৯/১০ (জাকির হাসান ৩৯, জাকের আলী ৩১, জর্জ মুনসি ২০; সানজামুল ইসলাম ৩/২৫, তাসকিন আহমেদ ২/১৪, মৃত্যুঞ্জয় চৌধুরী ২/১৬ )।
ফল : দুর্বার রাজশাহী ৬৫ রানে জয়ী।  
ম্যাচসেরা : সানজামুল ইসলাম। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা